ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

উদ্ধার করতে গিয়ে একাধিক জিম্মিকে হত্যা করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৭, ৯ জুন ২০২৪
উদ্ধার করতে গিয়ে একাধিক জিম্মিকে হত্যা করেছে ইসরায়েল
ফাইল ফটো

অবরুদ্ধ গাজার কেন্দ্রস্থলে অবস্থিত নুসেইরাত শরণার্থী শিবিরে সাঁড়াশি অভিযান চালিয়েছে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী। এ অভিযানে হামাসের কাছে জিম্মিদের মধ্যে বেশ কয়েকজন নিহত হয়েছে বলে জানিয়েছেন হামাসের সামরিক শাখা আল কাশেম ব্রিগেডস।

ওই শিবিরে হামলা চালিয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে ইসরায়েলি বাহিনী। এ অভিযানে তারা চারজন জিম্মিকে উদ্ধার করেছে বলে জনিয়েছে।

হামাসের সামরিক শাখা আল কাশেম ব্রিগেডসের মুখপাত্র আবু উবায়দা টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক বিবৃতিতে বলেন, ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন জিম্মি নিহত হয়েছে।

Advertisement

গত অক্টোবরে ২৫০ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস। এর মধ্যে শতাধিক জিম্মিকে মুক্তি দেয় তারা। বাকীদের উদ্ধারে মরিয়া থাকা ইসরায়েল চারজনেক উদ্ধার করতে গিয়ে শনিবার রাতভর বিমান হামলা চালিয়ে ২১০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে।

জিম্মিদের উদ্ধার করতে গিয়েই কী ইসরায়েল বাহিনী এই বিমান হামলা চালিয়েছে নাকি অন্য ঘটনায়। সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে দুই ঘটনা গাজার আল নুসেইরাত এলাকায় হয়েছে।

ইসরায়েলের এ অভিযান জিম্মিদের জীবনে আরও ভয়াবহ পরিস্থিতি নিয়ে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবায়দা।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!