ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

৭০ বছরের বৃদ্ধের সঙ্গে ১৩ বছরের কিশোরীর বিয়ে, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৪৬, ৭ মে ২০২৪
৭০ বছরের বৃদ্ধের সঙ্গে ১৩ বছরের কিশোরীর বিয়ে, অতঃপর...
ফাইল ফটো

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ১৩ বছর বয়সী এক কিশোরীকে বিয়ে করেছেন ৭০ বছরের এক বৃদ্ধ। এ ঘটনায় ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

সোমবার ঐ প্রদেশের সোয়াত জেলায় এ ঘটনা ঘটে। অসম এই বিয়ের ঘটনা সামনে আসতেই ঐ বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, বিয়ের অনুষ্ঠান থেকে মেয়ের বাবা ও সাক্ষীদেরও গ্রেফতার করেছে পুলিশ। আর কিশোরীকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেয়া হয়েছে এবং মেডিকেল পরীক্ষা ও চেকআপের জন্য স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

এ ঘটনায় সোয়াত জেলার স্টেশন হাউজ অফিসার (এসএইচও) রওশন আলী বলেছেন, এ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাকিস্তানের ১৯২৯ সালের বিয়ে নিষেধাজ্ঞা আইন অনুযায়ী, বিয়ের ক্ষেত্রে মেয়েদের জন্য ১৬ এবং ছেলেদের জন্য ১৮ বছর বয়স সর্বনিম্ন হিসেবে নির্ধারণ করা হয়েছে।

সম্প্রতি দেশটির থাট্টা জেলায় এক পরিবারের দুই বয়স্ক পুরুষের সঙ্গে দুই কিশোরীর বিয়ে দেওয়া হয়। ঐ ঘটনায় সোমবার থাট্টা জেলার আদালত ঐ দুই কিশোরীকে সুরক্ষা প্রদানের জন্য পুলিশকে নির্দেশ দেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!