সোমবার (৬ মে) বিকেল পৌনে ৫টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় গড়াই নদের শহীদ গোলাম কিবরিয়া সেতুতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
সরেজমিনে দেখা যায়, ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। সেখানে কুমারখালী থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) রিপন আলী রয়েছেন। মোটরসাইকেলে কয়েকজনকে নিয়ে যাচ্ছে পুলিশ। প্রাইভেটকারের ভেতরে বর-কনে। গাড়িটির সামনে ও পেছনের কিছু অংশ ভেঙে গেছে। মাইক্রোবাসটির সামনেও কিছুটা ক্ষতি হয়েছে।
.png)
গাড়িচালক রাশেদ ও রফিকুল জানান, সেতুর ওপরে গাড়ি ধীরে ধীরে চলছিল। সেতুর মাঝ বরাবর পৌঁছাতেই হঠাৎ ১০-১২ জন এসে পথ আটকে গাড়ি থামিয়ে চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তারা গাড়িতে ভাঙচুর চালায়। পরে স্থানীয়রা এসে তাদের মধ্য থেকে চারজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
এএসআই রিপন আলী জানান, হামলা ও ভাঙচুরের ঘটনায় চারজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। হামলার ঘটনায় পূর্ব কোনো শত্রুতা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম বলেন, ছোটবেলায় অনেকে বিয়ের গাড়ি আটকে মশকরা করতো, চাঁদা তুলতো। ব্যাপারটা এমন হতে পারে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।