ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বিয়ের গাড়ি ভাড়া নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১৫

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৯, ৩০ অক্টোবর ২০২২
বিয়ের গাড়ি ভাড়া নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১৫
ছবি: ডেইলি বাংলাদেশ

দিনটি ছিল শুক্রবার। নয়ন মোল্যার বিয়ে। নববধূকে আনতে ভাড়া করা হয় গাড়ি। কিন্তু সেই গাড়ি ভাড়া নিয়ে দুইপক্ষের বাধে দ্বন্দ্ব। এ নিয়ে রোববার সকালে বাগডাঙ্গা খেয়াঘাটে চা পানের জন্য মিনে বংশের লোকজন গেলে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় মোল্যা বংশের লোকজন। এতে তিন নারীসহ ১৫ জন আহত হন। তাদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার সকালে ঘটনাটি ঘটে নড়াইল সদর উপজেলার উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে।

আহতরা জানান, শুক্রবার বাগডাঙ্গা গ্রামের সিদ্দিক মোল্যার ছেলে নয়ন মোল্যার বিয়ের গাড়ি ভাড়া নিয়ে দুইপক্ষের মধ্যে দ্বন্দ্ব হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ওই গ্রামের মোল্যা বংশ ও মিনে বংশের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। রোববার সকালে বাগডাঙ্গা খেয়াঘাটে চা পান করতে যায় মিনে বংশের লোকজন। এ সময় লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় মোল্যা বংশের লোকজন। এতে তিন নারীসহ ১৫ জন আহত হন।

আহতরা হলেন- শিয়াবুল মিনা, বাবলু মিনা, রজিবুল মিনা, বিল্লাল মোল্যার স্ত্রী ঝর্ণা বেগম, হোসেন মিনা, মুসা মিনার স্ত্রী চম্পা বেগম, রাব্বি মোল্যা, বিল্লালের স্ত্রী নাসরিন বেগম, আলামিন মোল্যা, রানা মিনা, সামিউল মিনা ও সজীব মিনা।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শরীফ মো. হাসান ফেরদৌস বলেন, গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ওসি মাহমুদুর রহমান। 

তিনি বলেন, বিয়ের গাড়ি ভাড়া নিয়ে দ্বন্দ্বকে কেন্দ্র করে মিনে বংশ ও মোল্যা বংশ মধ্যে মারামারি হয়েছে। এতে নারীসগ ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!