ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঠাকুরগাঁওয়ে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৪, ২১ অক্টোবর ২০২২
ঠাকুরগাঁওয়ে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২
সড়ক দুর্ঘটনায় নিহত: প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বাঁশবাহী নসিমনের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার কালমেঘ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাব্বেরুল হক।

নিহতরা হলেন- সদর উপজেলার বরুনাগাঁও এলাকার তুলা ব্যবসায়ী সহিদুল ইসলাম এবং সেনুয়া এলাকার আনোয়ার হোসেন।

রাত ১২টার দিকে সহিদুল ও আনোয়ার মোটরসাইকেলে বালিয়াডাঙ্গীর দিকে যাচ্ছিলেন। ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের কালমেঘ এলাকায় শফিকুলের ভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাঁশবাহী নসিমনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের লিডার প্রদীপ কুমার জানান, লাশ উদ্ধার করে বালিয়াডাঙ্গী থানায় হস্তান্তর করা হয়েছে।

বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাব্বেরুল হক জানান, নসিমনটিকে চিহ্নিত করে চালককে দ্রুত আইনের আওতায় আনা হবে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!