ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

স্ত্রীর সঙ্গে ঝগড়া, রেগে ২ সন্তানকে কুয়ায় ফেলে দিলেন বাবা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৪৯, ৮ আগস্ট ২০২৩
স্ত্রীর সঙ্গে ঝগড়া, রেগে ২ সন্তানকে কুয়ায় ফেলে দিলেন বাবা
ছবি: সংগৃহীত

স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর রেগে দুই সন্তানকে কুয়ায় ফেলে দিয়ে হত্যা করেছেন এক ব্যক্তি। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৪ টার দিকে ভারতের মহারাষ্ট্রের আহমেদনগর জেলার আলসুন্দে গ্রামে এই ঘটনা ঘটে।

বরাত দিয়ে পুলিশ জানান, স্ত্রীর সঙ্গে অভিযুক্ত গোকুল ক্ষীরসাগরের (৩৮) উত্তপ্ত তর্ক হয়। এরপরে তিনি তার ৮ বছরের মেয়ে রুতুজা এবং ৪ বছরের ছেলে বেদান্তকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান। বাচ্চাদের গ্রামের একটি কূপে নিয়ে যান। এরপর সেখানে তাদের ফেলে দেন।

Advertisement

পুলিশ বলছে, ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারার অধীনে এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!