ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রীর সঙ্গে ঝগড়া, গাছে ঝুলছিল স্বামীর মরদেহ

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৫, ১ আগস্ট ২০২৩
স্ত্রীর সঙ্গে ঝগড়া, গাছে ঝুলছিল স্বামীর মরদেহ
ফাইল ছবি

টাঙ্গাইলের ভূঞাপুরে কাঁঠাল গাছ থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় বাবুল (৪৫) নামে এক কাঠমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে উপজেলার অলোয়া ইউনিয়নের অলোয়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বাবুল ওই গ্রামের হাতেম আলীর ছেলে। এ ঘটনায় বাবুলের স্ত্রী মরিয়ম ও মেয়ে তাবাসুমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। 

বাবুলের স্ত্রী মরিয়ম জানান, মঙ্গলবার ভোরে ঘুম থেকে উঠে দেখি ঘরের সঙ্গে কাঁঠাল গাছে গলায় গামছা পেঁচানো অবস্থায় বাবুলের মরদেহ ঝুলে আছে। এ সময় ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

Advertisement

প্রতিবেশীরা জানায়, প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকতো। এ নিয়ে একাধিবার গ্রাম্য সালিশ হয়েছে। প্রতিবেশীদের ধারণা, হয়তো পরকীয়ার জেরে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। 

এ বিষয়ে ভূঞাপুর থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি সন্দেহজনক হওয়ায় বাবুলের স্ত্রী ও তার মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!