ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সৈকতে ভেসে এলো অর্ধগলিত মরদেহ 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫৪, ৩০ জুলাই ২০২৩
সৈকতে ভেসে এলো অর্ধগলিত মরদেহ 
ফাইল ফটো

কক্সবাজারের টেকনাফ শামলাপুর সৈকত থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা শামলাপুর ইউনিয়নের শীলখালি থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। তবে মরদেহটি অর্ধগলিত হাওয়ায় তার পরিচয় শনাক্ত করা যায়নি। 

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি জোবাইর সৈয়দ।

Advertisement

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, রাতে জোয়ারে মরদেহটি ভেসে এসেছে। স্থানীয় জেলেরা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরনে ছিল একটি কালো প্যান্ট। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!