ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় ধান ক্ষেতে মিলল কিশোরের মরদেহ

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৫, ৩০ জুলাই ২০২৩
খুলনায় ধান ক্ষেতে মিলল কিশোরের মরদেহ
মরদেহ উদ্ধার- ফাইল ফটো

খুলনার ফুলতলা উপজেলায় ধান ক্ষেত থেকে মারুফ খাঁ নামে এক কিশোর ভ্যানচালকের মরদেহ করেছে পুলিশ

রোববার দুপরে ফুলতলা থানার পিপরাইল গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মারুফ খাঁ একই গ্রামের আব্দুর রহমান খাঁর ছেলে।

ফুলতলা থানার ওসি ইলিয়াস তালুকদার জানান, ফুলতলা থানার পিপরাইল গ্রামের লতিফ বিশ্বাসের ধানের জমিতে স্থানীয়রা একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানান। পরে  পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এছাড়া বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: খুলনা মরদেহ
লিংক সফলভাবে কপি হয়েছে!