ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সুগন্ধী মাখায় রেগে স্ত্রীকে গুলি করলেন স্বামী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৩৫, ২২ জুলাই ২০২৩
সুগন্ধী মাখায় রেগে স্ত্রীকে গুলি করলেন স্বামী
ফাইল ফটো

সুগন্ধী মাখায় রাগ করে স্ত্রীকে গুলি চালালো স্বামী। আশঙ্কাজনক অবস্থায় ঐ নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক স্বামী। তার সন্ধানে নেমেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে শনিবার, ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে।

জানা গেছে, আট বছর আগে গোয়ালিয়রের গণেশপুরার বিজোইলি থানা এলাকার বাসিন্দা নীলমের সঙ্গে বিয়ে হয় মহেন্দ্র জাটভের। মহেন্দ্র চুরির দায়ে চার বছর জেলে ছিলেন। সেই সময় নীলম তার মা, বাবার সঙ্গে থাকছিলেন। সম্প্রতি সাজা শেষে মুক্তি পান মহেন্দ্র। নীলমও বাপেরবাড়ি ছেড়ে মহেন্দ্রর সঙ্গে থাকতে শুরু করেন। 

Advertisement

গোলমালের সূত্রপাত শনিবার। স্বামী, স্ত্রী বাইরে যাবেন বলে বেরোচ্ছিলেন। সেই সময় স্ত্রীর সাজগোজের বাহার নিয়ে আপত্তি করেন মহেন্দ্র। কেন গায়ে সুগন্ধী মেখেছেন স্ত্রী, তা নিয়ে গোলমাল শুরু হয় দম্পতির মধ্যে। 

অভিযোগ, সেই সময় রাগের মাথায় মহেন্দ্র বন্দুক বার করে গুলি করেন স্ত্রী নীলমকে। বুকে গুলি লাগে, রক্তাক্ত অবস্থায় বাড়িতেই লুটিয়ে পড়েন নীলম। তা দেখে পালিয়ে যান স্বামী মহেন্দ্র।

এদিকে গুলি চলার আওয়াজ পেয়ে ছুটে আসেন নীলমের ভাই। তিনিই অন্যান্য আত্মীয়দের ডেকে পাঠান। তড়িঘড়ি নীলমকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার চিকিৎসা চলছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মহেন্দ্রের সন্ধানে তল্লাশি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!