সোমবার সকাল ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, সদর উপজেলার বামকান্দি গ্রামের আজিজুল ইসলামের শিশু ছেলে ইমদাদুল হকের সঙ্গে একই গ্রামের আফজাল মিয়ার ছেলের তুচ্ছ ঘটনা নিয়ে বাগ্বিতণ্ডা হয়। বিষয়টি নিয়ে উভয়পক্ষের লোকজন হাতাহাতিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে নারী পুরুষসহ অন্তত ৫০ জন আহত হন। এর মধ্যে কয়েকজনকে আশঙ্কা জনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
.png)
আহতদের মধ্যে তকসির মিয়া, এনামুল হক, আখলাছ আহমেদ, মিনহাজ মিয়া, খোকন মিয়া, মিজানুর রহমান, আমজাদ আলি, হারুনুর রশীদ, সাইফুল ইসলাম, মোবারক মিয়া, মোসাব্বির মিয়া, খেলু মিয়া, ইদু মিয়া, রাজিউর রহমান, মামুন মিয়া, সাইকুল মিয়া, জমসেদ মিয়া, রোশন বেগম, মিজানুর রহমান, শিমুল আহমেদ, ওয়াহিদ মিয়া, রাসেল মিয়া, হায়দর আলী, মাইদুর রহমান, মফিজ উদ্দিন, আব্দুর রউফ, শরিফ উদ্দিন, শাহিন মিয়া, আজিজুল ইসলাম, শাহিন মিয়া, রুয়েল মিয়া ও জিতু মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি গোলাম মর্তুজা জানান, বর্তমানে ঐ এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।