রোববার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলো- মো. রাসেল মোল্লা ও মাসুদ রানা বাবুল। রাসেল থাকে হাজারীবাগের নবীপুরে আর মাসুদের বাসা কামরাঙ্গীরচরের মাহাদিনগরে।
আহত রাসেল জানায়, সন্ধ্যায় সে তার বান্ধবীকে ঝাউচর লাইফকেয়ার হাসপাতালের পাশে পৌঁছে দিয়ে নিজের বাসায় ফিরছিল। তখন মাহাদিনগর দিলু সরদার রোডের মোল্লা বাড়ি মসজিদের পেছনে ঐ এলাকার রাকিব, আব্দুল্লাহ, প্যাডিস, প্রিন্স, তারেকসহ ২০-২৫ জন তাকে ধরে নিয়ে এলোপাতারি ছুরিকাঘাত করে। তখন রক্তাক্ত অবস্থায় সে একাই সেখান থেকে চলে আসার পর বন্ধুরা তাকে হাসপাতালে নিয়ে যায়।
.png)
আহত মাসুদ জানায়, রাসেলকে আহত করার পর একই এলাকায় তাকে পেয়ে তাকেও ছুরিকাঘাত করে ঐ গ্যাংয়ের সদস্যরা।
ঐ কিশোরদের সঙ্গে মাসখানেক আগে একটি মারামারির ঘটনা ঘটেছিল রাসেল ও মাসুদের গ্যাংয়ের। সেই ঘটনার জেরেই তাদের দুইজনকে ছুরিকাঘাত করেছে বলে আহতদের বন্ধুরা জানায়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, আহত দুইজনের অবস্থাই গুরুতর। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।