ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রীর কথায় বড় ভাইকে ছুরিকাঘাতে হত্যা, অতঃপর... 

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫৯, ২৮ জুলাই ২০২৩
স্ত্রীর কথায় বড় ভাইকে ছুরিকাঘাতে হত্যা, অতঃপর... 
ফাইল ফটো

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় স্ত্রীর কথায় বড় ভাই জহিরুলকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাই সাদ্দামের বিরুদ্ধে। 

বৃহস্পতিবার বাবা হাতেম আলী বাদী হয়ে সাদ্দাম হোসেন ও তার স্ত্রী দিলরুবাকে আসামি করে ত্রিশাল থানায় মামলা করেন। ওই মামলায় গ্রেফতারের পর ওইদিনই আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।

এর আগে, বুধবার (২৬ জুলাই) সন্ধ্যায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের কাজিগ্রামে এ ঘটনা ঘটে।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার এসআই আনিসুর রহমান। তিনি জানান, বুধবার দুপুরে পুকুরে মাছ ধরা নিয়ে বড় ভাই জহিরুলের সঙ্গে সাদ্দাম হোসেনের ঝগড়া হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে পরিবারের অন্য সদস্যরা দুই ভাইয়ের ঝগড়া থামান। এরপর সন্ধ্যায় স্ত্রীর উসকানিতে ক্ষোভ বাড়ে সাদ্দামের। এমন সময় জহিরুল বাড়ির উঠানে আসতেই লাঠি দিয়ে তাকে পেটাতে শুরু করেন সাদ্দাম। 

এ সময় মেজো ভাই জোবায়ের তাদের থামাতে গেলে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন সাদ্দাম। এতে মাটিতে লুটিয়ে পড়েন জোবায়ের। এরপর সাদ্দামের স্ত্রী জহিরুলকে পেছন থেকে জাপটে ধরলে সাদ্দাম তার বুকে-পেটে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান জহিরুল। স্থানীয়রা আহত জোবায়েরকে উদ্ধার করে ময়মনসিংহের চুরখাই কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 

এদিকে, ঘটনার পরই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় একই উপজেলার কানিহারী ইউনিয়নের এলংজানি বাজারে একটি পণ্যবাহী ট্রাক থেকে সাদ্দাম ও তার স্ত্রী দিলরুবাকে গ্রেফতার করে পুলিশ।

এসআই আনিসুর রহমান বলেন, হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টার মধ্যে সাদ্দাম ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়। পরে ওইদিনই তাদের আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!