ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৩, ২০ জুলাই ২০২৩
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের
ছবি: ডেইলি বাংলাদেশ

পটুয়াখালীর দশমিনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাই ফারুক ফকিরের ছুরিকাঘাতে বড় ভাই মো. মন্নান ফকির নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার সকাল ১০ টার দিকেব উপজেলার বাঁশবাড়িয়া ইউপির চর হোসনাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মন্নান উপজেলার চর হোসনাবাদ এলাকার বাসিন্দা আঞ্জের আলী ফকিরের ছেলে।

জানা গেছে, ফারুক ফকির এলাকার মানুষকে শুধু শুধু বকাবকি করার কারণে স্থানীয়রা মন্নানের কাছে নালিশ জানায়। বৃহস্পতিবার সকালে মন্নান মানুষের সঙ্গে ছোট ভাই ফারুককে খারাপ ব্যবহার করতে নিষেধ করে। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ফারুক তার বড় ভাই মন্নানকে ছুরিকাঘাতে করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা।

Advertisement

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. খন্দকার সামছুর রহমান বলেন, আহত মো. মন্নান ফকিরকে হাসপাতালে নিয়ে আসার আগে তার মৃত্যু হয়েছে।

দশমিনা থানার ওসি আনোয়ারা হোসেন তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িত ছোট ভাই ফারুককে গ্রেফতার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: পটুয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!