বিশেষজ্ঞরা বলছেন, চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির দ্বারা এটি তাইওয়ানকে ভয়ভীতি প্রদর্শনের সবশেষ লক্ষণ।
সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, পিপলস লিবারেশন আর্মি নেভির (পিএলএএন) ২০ ঘণ্টার কার্যক্রম স্থানীয় সময় শনিবার সকাল ৬ টায় শেষ হয়েছে। এর আগে গত সপ্তাহের শুরুতে চীনের বেশ কয়েকটি যুদ্ধবিমান তাইওয়ান প্রণালির মধ্যরেখা অতিক্রম করে।
.png)
চীনের এসব কর্মকাণ্ডকে অঞ্চলটিতে তার সামরিক তৎপরতা বাড়ানোর একটি প্রচেষ্টা বলে মনে করছেন মার্কিন বিশ্লেষকরা। এ বিষয়ে বেইজিংয়ের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তাইওয়ানের আকাশপ্রতিরক্ষা জোনে প্রায়শই চীনের যুদ্ধবিমান শনাক্ত করে দ্বীপটির কর্তৃপক্ষ। এ নিয়ে উত্তেজনা দেখা দেয়।
তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন একটি দ্বীপ হিসেবে বিবেচনা করে বেইজিং। কিন্তু বিষয়টি প্রত্যাখ্যান করে নিজেদের স্বাধীন রাষ্ট্র দাবি করে তাইপে।