তাইওয়ানের স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে আগেই জানিয়েছে চীন। এবার তাইওয়ানের স্বাধীনতার পক্ষে কাজ করা সংগঠনগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া শুরু করেছে দেশটি।
ব্যাংকক পোস্টের এক রিপোর্টে বলা হয়েছে, তাইওয়ানের স্বাধীনতার পক্ষে কাজ করায় প্রসপেক্ট ফাউন্ডেশন এবং ‘কাউন্সিল অব এশিয়ান লিবারেল অ্যান্ড ডেমোক্র্যাটসের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে চীন সরকার। এই দুটি তাইওয়ানি সংস্থাকে মূল ভূখণ্ডের সংস্থা এবং ব্যক্তিদের সঙ্গে কোনো প্রকার সহযোগিতা করা থেকে নিষিদ্ধ করা হয়েছে।
.png)
অফিসের মুখপাত্র ঝু ফেংলিয়ান বলেন, আন্তর্জাতিক অঙ্গনে তাইওয়ানের স্বাধীনতা, গণতন্ত্র, সহযোগিতা, একাডেমিক বিনিময় এবং সেমিনারের অজুহাতে সংস্থা দুটি অযৌক্তিকভাবে ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি কর্তৃপক্ষের নির্দেশে কাজ করে। তারা চীনবিরোধী শক্তির সঙ্গে নিজেদের একত্রিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে এবং এক-চীন নীতির অন্যান্য লঙ্ঘনকে প্রসারিত করার প্রয়াসে বিভিন্ন ঘটনার সঙ্গে জড়িত।
আরো পড়ুন>> নালিশ দিতে সাইকেলে ১৩০ কিমি. পথ পাড়ি কিশোরের
এদিকে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের যুক্তরাষ্ট্র সফরের আয়োজনের সঙ্গে জড়িত দুই মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন। এছাড়া এ ঘটনার নিন্দাও জানিয়েছে বেইজিং।
শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক হাডসন ইনস্টিটিউট ও ক্যালিফোর্নিয়ার রোনাল্ড রিগান প্রেসিডেন্সিয়াল লাইব্রেরির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এখন থেকে চীনের কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি এই দুই সংস্থার সঙ্গে কাজ করতে পারবে না।
চীনের বিবৃতিতে বলা হয়, এই দুই সংস্থার প্রধানদের ওপরও নিষেধাজ্ঞা জারি থাকবে। তারা চীনে সফরসহ কোনো ধরনের সংযোগ রাখতে পারবে না। তাছাড়া চীনে যদি তাদের কোনো সম্পত্তি থাকে তাও জব্দ করবে সরকার।