ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

তাইওয়ান প্রণালী অতিক্রম করলো মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৭, ১৭ এপ্রিল ২০২৩
তাইওয়ান প্রণালী অতিক্রম করলো মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ
ফাইল ছবি

তাইওয়ানকে ঘিরে চীনের আক্রমণাত্মক সামরিক মহড়া শেষ। এরপরেই চীনকে সতর্ক করতে সর্বকালের সবচেয়ে বড় সামরিক মহড়ার আয়োজন করে তিন দেশ। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এই মহড়ায় অংশগ্রহণ করেন জাপান ও দক্ষিণ কোরিয়া। 

এরই জের ধরে তাইওয়ান প্রণালী পাড়ি দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ। তবে এই ঘটনাকে নিয়মিত ট্রানজিট বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, আর্লেই বার্ক-শ্রেণীর গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস মিলিয়াস রোববার তাইওয়ান প্রণালী দিয়ে যাত্রা করেছে।

Advertisement

আরো পড়ুন>> অপহৃত পাইলট উদ্ধার অভিযানে ৬ সেনা নিহত, নিখোঁজ ৩০

বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক নিয়ম মেনে যুদ্ধজাহাজটি কার্যক্রম পরিচালনা করেছে। জাহাজের এই ট্রানজিট একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের প্রতি ওয়াশিংটনের প্রতিশ্রুতি প্রদর্শন করে বলেও জানানো হয়।

এদিকে চীনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাইওয়ান প্রণালীতে একটি মার্কিন যুদ্ধজাহাজ শনাক্ত করা হয়েছে।

চীনা সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল শি ই বলেছেন, ওই এলাকার সেনারা সব সময় উচ্চ স্তরের সতর্ক অবস্থানে রয়েছে। জাতীয় সার্বভৌমত্ব-নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে দৃঢ়ভাবে রক্ষা করতে প্রস্তুত তারা। 

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!