ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কুয়েতে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, বাংলাদেশিসহ আহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:২৩, ১০ জুলাই ২০২৩
কুয়েতে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, বাংলাদেশিসহ আহত ৮
ছবি: সংগৃহীত

কুয়েতে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। তারা সবাই মিশরের নাগরিক। এতে বাংলাদেশিসহ আরো আটজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেয়া হয়েছে।

স্থানীয় সময় রোববার কুয়েতের ৬ নম্বর রোডের ফরওয়ানিয়া অংশে তিনটি গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

আহত বাংলাদেশি চট্টগ্রামের বাসিন্দা। হতাহত অন্যদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

Advertisement

দেশটির ফায়ার সার্ভিসের অপারেশন বিভাগ জানায়, ঘটনাস্থলে তিনজন এবং স্থানীয় ফরওয়ানিয়া হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। হতাহতদের উদ্ধার করে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!