ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জন্ম নিয়েই সাড়ে ১৩ কোটি টাকার মালিক হলো শিশু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৪১, ২৯ জুন ২০২৩
জন্ম নিয়েই সাড়ে ১৩ কোটি টাকার মালিক হলো শিশু
বা-মার সঙ্গে শিশু মেরিনা ড্রেউইট বারলো টাকার - ফাইল ছবি

জন্মের পরই কোটি টাকার উপহার পেয়েছে যুক্তরাজ্যের একটি শিশু। বিপুল সৌভাগ্য নিয়ে জন্ম নেয়া কন্যা শিশুটির নাম মেরিনা ড্রেউইট বারলো টাকার।

শনিবার (২৪ জুন) যুক্তরাজ্যের একটি হাসপাতালে শিশুটির জন্ম হয়।

মাত্র দুই দিন বয়সে নবজাতকটিকে ১০ লাখ ব্রিটিশ পাউন্ড মূল্যের একটি বাড়ি উপহার দেন তার নানা। বাংলাদেশি মুদ্রায় এই উপহারের মূল্য ১৩ কোটি ৫৯ লাখ ৯৯ হাজার টাকা। 

Advertisement

ব্রিটিশ ধনকুবের এই ব্যক্তির নাম বেরি ড্রেউইট বারলো। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইলের বরাতে এ খবর প্রকাশ করেছে খালিজ টাইমস

ম্যানচেস্টারে জন্ম নেয়া এই বিলিয়নেয়ার মঙ্গলবার (২৭ জুন) জানান, তার মেয়ে সেফ্রন শনিবার শিশুটির জন্ম দেয়। ছোট্ট রাজকন্যার নাম রাখা হয়েছে মেরিনা ড্রেউইট বারলো টাকার। ৩৬ সপ্তাহ ৩ দিন গর্ভে থাকার পর পৃথিবীতে আসে রাজকন্যা। শিশুটি জন্ম দেয়ার জন্য আমি সেফ্রন (আমার রাজকন্যা) ও তার স্বামী কনোর টাকারের কাছে কৃতজ্ঞ। তারা একটি অসাধারণ সুখী দম্পতি।

এ সময় তার মেয়ে ও নাতনির অনেকগুলো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন ওই বিলিয়নেয়ার।

শুধু বাড়ি দেয়ার ঘোষণা দিয়েই থেমে যাননি এই নানা। সেই সঙ্গে ইন্টেরিয়র ডিজাইনার একটি দলকে ওই বাড়িটি পুরোপুরো সুসজ্জিত করার নির্দেশও দেন তিনি।

এরইমধ্যে কন্যাশিশুটির মামা অ্যাসপেন তার ভাগ্নির জন্যে ৬ লাখ ৭৮ হাজার টাকা (৫০০০ পাউন্ড) মূল্যের একটি ট্রলি কিনেছেন।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!