ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্বের সবচেয়ে ধনী ক্লাব রিয়াল, বাকিরা কে কোথায়?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৫৫, ২ জুন ২০২৩
বিশ্বের সবচেয়ে ধনী ক্লাব রিয়াল, বাকিরা কে কোথায়?
ছবি- সংগৃহীত

ইউরোপীয় ফুটবল ইতিহাসের সফলতম ক্লাবগুলোর তালিকায় উপরের দিকেই থাকবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের নাম। ফুটবলের মাঠে নৈপুণ্যতা কিংবা বিশ্বের নামি-দামি খেলোয়াড়দের দলে ভেড়ানো সবকিছুতেই বেশ এগিয়ে তারা। এজন্য বিশ্বজুড়েই রয়েছে ক্লাবটির অগণিত সমর্থক।

তবে ফুটবলের মাঠকে মাতিয়ে রাখা রিয়াল মাদ্রিদ অর্থের ঝনঝনানির দিক থেকেও বেশ এগিয়ে রয়েছে। সম্প্রতি ফোর্বস ম্যাগাজিন বিশ্বের সবচেয়ে দামি ৩০ ক্লাবের তালিকা প্রকাশ করেছে। যেখানে টানা দ্বিতীয়বারের মতো শীর্ষস্থানে জায়গা করে নিয়েছে লস ব্লাঙ্কোসরা।

ফোর্বসের হিসাব অনুযায়ী, এই মুহূর্তে রিয়ালের বাজারমূল্য ৬.০৭ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৬৫ হাজার ৯০ কোটি ৮৫ লাখ টাকার বেশি। ম্যানচেস্টার ইউনাইটেডের বাজারমূল্য ৬ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ৬৪ হাজার ৬৪০ কোটি টাকার বেশি। ফুটবল ক্লাবগুলোর মধ্যে ৬ বিলিয়ন ডলার মূল্যের ক্লাব শুধু এ দুটিই।

Advertisement

এছাড়া স্প্যানিশ ক্লাব বার্সেলোনার বর্তমান বাজারমূল্য ৫.৫১ বিলিয়ন ডলার। চারে থাকা ইংলিশ ক্লাব লিভারপুলের বাজারমূল্য ৫.২৯ বিলিয়ন ডলার। পাঁচে থাকা ম্যানচেস্টার সিটির মূল্য ৪.৯৯ বিলিয়ন ডলার। বায়ার্ন মিউনিখের ৪.৮৬ বিলিয়ন ডলার। সাতে থাকা পিএসজির বাজারমূল্য ৪.২১ বিলিয়ন ডলার। 

এর মধ্যে পিএসজিতে নতুন বিনিয়োগ আসবে বলে মনে করা হয়। পিএসজি তাদের কিছু স্বত্ব বিক্রি করে দেবে। তাতে করে তাদের রেভিনিউ বাড়বে। আটে থাকা চেলসির মূল্য ৩.১ বিলিয়ন ডলার, টটেনহ্যাম ২.৮ ও আর্সেনালের বাজারমূল্য ২.২৬ বিলিয়ন ডলার। 

ফোর্বস তাদের প্রতিবেদনে বলেছে, ‘স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ সর্বশেষ ৯টি চ্যাম্পিয়নস লিগের পাঁচটিতে ফাইনাল খেলেছে এবং প্রতিটি জিতেছে। এছাড়া সিক্স স্ট্রিট ও লিজেন্ডসের সঙ্গে ২০ বছরের চুক্তির কারণে তাদের রেভিনিউ বিপ্লব ঘটেছে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!