ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রোনালদো-মেসির চেয়েও ধনী এই তরুণ ফুটবলার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৬, ২৩ মে ২০২৩
রোনালদো-মেসির চেয়েও ধনী এই তরুণ ফুটবলার
ফাইক বোলকিয়া। ছবি- সংগৃহীত

আধুনিক ফুটবল বিশ্বের অন্যতম সেরা দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। পারফরম্যান্স তো বটেই, ব্র্যান্ড ভ্যালু ও তারকা খ্যাতির সুবাদে ক্লাবের জার্সিতেও আকর্ষণীয় বেতন পেয়ে থাকেন তারা। এ কারেণ অন্যসব ফুটবলারদের চেয়ে সমর্থকদের কাছে তাদের দুই জনের গ্রহণযোগ্যতাও ভিন্ন মাত্রার। তবে অর্থ ও প্রভাবশালীর বিচারে রোনালদো-মেসিকেও হার মানিয়েছেন ব্রুনাইয়ের এক তরুণ ফুটবলার!

২৫ বছর বয়সী ফাইক বোলকিয়াহ নাকি বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার! টাকার ঝনঝনানিতে মেসি-রোনালদোর মতো মহাতারকাও নাকি তার পেছনে! ভারতীয় সংবাদমাধ্যমের খবর অন্তত তাই বলে।

ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ জানিয়েছে, বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলারের নাম ফাইক বোলকিয়াহ! তরুণ এই ফুটবলারের মোট সম্পদের পরিমাণ ২০ বিলিয়ন মার্কিন ডলার। তিনি ব্রুনাই রাজকীয় পরিবারের সদস্য। দেশটির জাতীয় দলের অধিনায়কও ছিলেন তিনি। বর্তমানে ক্লাব ক্যারিয়ারে থাইল্যান্ডের দল চোনবুরি এফসির হয়ে খেলছেন ফাইক।

Advertisement

এক সময়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিস্টার সিটির অনূর্ধ্ব-২৩ একাডেমি দলে খেলেছেন ফাইক বোলকিয়াহ। আর্সেনাল আর চেলসির বয়সভিত্তিক দলেও মিডফিল্ডার পজিশনে এই ফুটবলার বলে টুকটাক পা লাগিয়েছেন। তাতে এত সম্পদ গড়ে উঠার কারণ নেই। আসলে ফাইক হচ্ছেন ধনকুবের বাবার সন্তান। পারিবারিকভাবেই তাদের অঢেল সম্পদ।

ফাইক ব্রুনাইয়ের সুলতানি পরিবারের ছেলে। দেশটির সুলতান হাসান বোলকিয়াহ তার চাচা। তার বাবা প্রিন্স জেফ্রি বোলকিহ দেশটির প্রভাবশালী ব্যক্তি। সাধারণত এত ধনী পরিবারের কেউ মোটামুটি পর্যায়েও ফুটবল খেলতে আসেন না। তিনি এসেছেন, আর এতেই যুগিয়েছেন খবরের রসদ।

১৯৮৮ সালের ৯ মে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে জন্ম নেন ফাইক বোলকিয়াহ। ব্রুনাই ও যুক্তরাষ্ট্র দুই জায়গারই নাগরিকত্ব রয়েছে বোলকিয়ার। তিনি গ্রেট ব্রিটেনের ব্র্যাডফিল্ড কলেজ থেকে লেখাপড়া করেছেন। কৈশরে তিনি চেলসি যুব দল ও অনূর্ধ্ব-১৮, লেস্টারের অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-২৩, সাউদাম্পটন এসিএ, নিউবুরি ইয়ুথ, মারতিমো বি ও মারতিমোর হয়ে খেলেছেন।

বোলকিয়াহর ট্রান্সফার মূল্য অবশ্য খুবই কম। তার ট্রান্সফার মার্কেটে মূল্য মাত্র ২ লাখ ১৫ হাজার ৬৫০ মার্কিন ডলার। তবে রাজকীয় পরিবারের কারণেই তিনি মূলত বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার হিসেবে উপাধি পেয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!