এদিকে মেসির নতুন গন্তব্য হিসেবে যুক্তরাষ্ট্রের মেজর লিগের ক্লাব ইন্টার মিয়ামি ও সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের নামই বেশি উচ্চারিত হচ্ছে। তবে আল হিলালের আকর্ষণীয় প্রস্তাব ও সুযোগ সুবিধায় নাকি গ্রহণ করতে যাচ্ছেন মেসি, এমনটা ধারণা করছেন অনেকেই।
মেসি যদি সত্যিই সৌদি ক্লাবে পা রাখেন তাহলে তার সামনে দুইদিন হাজির হবেন না ক্লাবটির ডিফেন্ডার আলি আল বুলাইহি।
.png)
সম্প্রতি সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘এসবিসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যদি সে আসে, আমি প্রথম দুই দিন উপস্থিত হব না। আমি দূর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করব যাতে সে আমাকে ভুলে যেতে পারে।’
মূলত কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে বড় অঘটনের জন্ম দিয়েছিল সৌদি আরব। শুরুর সেই ধাক্কা সামলে পরে চ্যাম্পিয়ন হয় মেসির দল। ওই ম্যাচে আর্জেন্টিনা অধিনায়কের সঙ্গে খানিকটা লেগে গিয়েছিল সৌদি ডিফেন্ডার আল বুলাইহির।
আল বুলাইহি বলেন, “আমি জানি না কী হবে। আমি ভয় পাচ্ছি যে, সে (মেসি) হয়তো বলবে, ‘আমি পাঁচ নম্বর (খেলোয়াড়কে) চাই না (আল-বুলাইহি পাঁচ নম্বর জার্সি পরে খেলেন)।’ জানি না মেসি আসবে কি-না, তবে যদি সে আসে, সৃষ্টিকর্তা আমাকে রক্ষা করুন।”
৩৩ বছর বয়সী ডিফেন্ডার বলেন, বিশ্বকাপে মেসির সঙ্গে আরবি ভাষায় কথা বলেছিলেন এবং তাকে কটাক্ষ করেছিলেন যে, ম্যাচ লম্বা সময় ধরে চললেও তিনি সৌদি আরবকে হারাতে পারবেন না।