আগামী ১৫ ও ১৯ জুন অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে আর্জেন্টিনার। এবার দলের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক টুইটবার্তায় চূড়ান্ত সূচি প্রকাশ করেছে দলটি।
চীনের বেইজিংয়ে আগামী ১৫ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবেন মেসিরা। তার আগে কাতার বিশ্বকাপের শেষ ষোলোয় দুই দল মুখোমুখি হয়েছিল। যেখানে ২-১ গোলে জয় পায় আলবিসেলেস্তেরা। এছাড়া সফরের দ্বিতীয় তথা সবশেষ ম্যাচে আগামী ১৯ জুন ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে দলটি।
.png)
#SelecciónMayor Gira Asia 2023
— 🇦🇷 Selección Argentina ⭐⭐⭐ (@Argentina) May 22, 2023
Amistosos confirmados:
15/06 vs @Socceroos en Beijing.
19/06 vs #Indonesia en Yakarta.
¡Vamos Selección! 🇦🇷💙 pic.twitter.com/0FJwEZ83uH
গণমাধ্যমের দাবি, ব্যাপক অর্থ লগ্নি করে মেসিদের চীনা মুল্লুকে নিচ্ছে দেশটি। এছাড়া চলতি বছর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আসর বসার কথা ছিল এশিয়ার আরেক দেশ ইন্দোনেশিয়ায়। কিন্তু ইসরাইল ইস্যুকে কেন্দ্র করে দেশটি থেকে সরিয়ে টুর্নামেন্টটি নেওয়া হয়েছে আর্জেন্টিনায়। এবার সেই ইন্দোনেশিয়া সফরেই যাচ্ছে মেসিরা। ধারণা করা হচ্ছে, বিশ্বকাপের ক্ষতি কাটিয়ে উঠতে হয়তো মেসিদের ম্যাচ আয়োজন করতে চায় তারা।
এদিকে ২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। তার আগে কোয়ালিফায়ার রাউন্ডে অঞ্চলভিত্তিক লড়বে দলগুলো। চলতি বছরই শুরু হচ্ছে লাতিন আমেরিকার কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব। আগামী সেপ্টেম্বরে ঘরের মাঠ মনুমেন্তালে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট পাওয়ার অভিযাত্রা শুরু করবে আর্জেন্টিনা।