ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মেসিকে দলে নিতে যা করবেন মার্টিনেজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৪, ২৩ মে ২০২৩
মেসিকে দলে নিতে যা করবেন মার্টিনেজ
ছবি- সংগৃহীত

প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) অধ্যায় শেষে কোথায় যাচ্ছেন লিওনেল মেসি। এখন সেটিই টক অব দ্য ফুটবলে পরিণত হয়েছে। যদিও বিষয়টি নিয়ে আর্জেন্টাইন অধিনায়ক এখনো কিছু বলেননি। দলবদল নিয়ে হয়তো আগামী ৩০ জুনের পর আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানা যাবে। তার আগেই মেসির সম্ভাব্য গন্তব্য নিয়ে চলছে আলোচনা।

মেসির নতুন ঠিকানা নিয়ে এর আগে নিজের মতামত জানিয়েছিলেন বার্সেলোনার পোলিশ তারকা রবার্ট লেভেনদোভস্কি। এবার সে তালিকায় যুক্ত হলেন মেসির জাতীয় দলের সতীর্থ ও বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

মেসিকে বিশ্বকাপ পাইয়ে দিতে নিজের জীবনের বাজি ধরেছিলেন মার্টিনেজ। ফাইনালে গোলবারকে বানিয়েছিলেন চীনের প্রাচীর। তবুও নির্ধারিত সময়ে গোল খেয়ে বসেন। কিন্তু টাইব্রেকারে গিয়ে ফ্রান্সের সঙ্গে ব্যবধান গড়ে দেন তিনিই। একটি শট ঠেকিয়ে দেন আরেকটিতে খেলোয়াড়ের মনসংযোগ নষ্ট করে শট বাহিরে মারতে প্ররোচিত করেন। এতে করে শেষ পর্যন্ত আলবিসেলেস্তেরা ৪-২ গোলে জয়ী হয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ ঘরে তোলে।

Advertisement

আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানাচ্ছে ইএসপিএনে এক সাক্ষাৎকারে মার্টিনেজ বলেন, ‘মেসিকে পেতে প্রয়োজনে নিজের বেতনেও হাত দিতে রাজি তিনি।’ 

তিনি আরো বলেন, যদি তারা দুয়ো দেয়, তাহলে মেসিকে আমি অ্যাস্টন ভিলায় নিয়ে আসব। আমি নিজের বেতন কমাব। তাকে পেতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব।

সেই সাক্ষাৎকারে মার্টিনেজ কথা বলেছেন ফাইনালে শেষ মুহূর্তে তার সেই অবিশ্বাস্য সেভ নিয়েও।

তিনি বলেন কোলো মুয়ানির বিপক্ষে করা সেভটি তার জীবনের সঙ্গেই জড়িয়ে গেছে, আসলে এমন সেভ আর কখনো হবে না। সম্ভবত এর চেয়ে ভালো হবে, তবে এটা জীবনের সঙ্গেই জড়িয়ে গেছে। মাঠে সেদিন ৮০ শতাংশ মানুষই ছিল আর্জেন্টাইন সমর্থক, যখন বলটা ওতামেন্দির কাছে যায়, আর সে বিপদমুক্ত করতে পারেনি। তখন মুয়ানির সামনে একা হয়ে যাই। পুরো গ্যালারি দুই সেকেন্ডের জন্য নীরব হয়ে যায়। আমি ঘুমাতে গেলেও স্টেডিয়ামের ওই নীরবতা অনুভব করতে পারি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!