ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ওয়েলসে দাঙ্গা, ১২ পুলিশ সদস্য আহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০৮, ২৫ মে ২০২৩
ওয়েলসে দাঙ্গা, ১২ পুলিশ সদস্য আহত
সংগৃহীত

সম্প্রতি ওয়েলসে এক দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে দাঙ্গা সৃষ্টি হয়েছে। এই দাঙ্গায় কমপক্ষে ১২ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

ওয়েলসের রাজধানী কার্ডিফের ইলি এলাকায় দুটি গাড়িতে আগুন লাগাতে এবং বেশ ক’জন যুবককে ঢাল নিয়ে কর্মকর্তাদের দিকে ইট পাটকেল ও আতশবাজি নিক্ষেপ করতে। যুবকদের অনেকের মুখ ঢাকা ছিল।

আরো পড়ুন>> বাখমুতে ওয়াগনার গ্রুপের ২০ শতাংশ সৈন্য নিহত হয়েছে

Advertisement

স্থানীয় থানাটি লক্ষ্যবস্তু হতে পারে আশঙ্কা করে মঙ্গলবার সকালে থানার বাইরে ঘোড়ায় আরোহণ করা কর্মর্তাদের মোতায়েন করা হয়।

সাউথ ওয়েলস পুলিশ এন্ড ক্রাইম কমিশনার অ্যালুন মাইকেল বলেন, পুলিশের ধাওয়ায় দুর্ঘটনা ঘটলে দুই কিশোরে মৃত্যুর গুজবের প্রেক্ষিতে দাঙ্গা বেধে যায়।

মাইকেল বিবিসি রেডিওকে বলেন, আমার ধারনা দুই কিশোর একটি বাইক বা স্কুটার চালানোর সময় এই সড়ক দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!