ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় নিহত ৯, আহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:২৫, ৭ মে ২০২৩
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় নিহত ৯, আহত ৭
সংগৃহীত

দিন দিন বেড়েই যাচ্ছে যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলার মতো ঘটনা। এর আগে দেশটিতে স্কুলে বন্দুক হামলায় প্রাণহানি ঘটে। যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছে। 

টেক্সাসের ডালাসের উত্তরাঞ্চলের একটি শপিংমলে এই হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির ইমার্জেন্সি সার্ভিস। 

অ্যালেন শহরে ওই হামলার পরপরই শপিংমল থেকে শত শত মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এক প্রত্যক্ষদর্শী জানান, এক বন্দুকধারী শপিংমলের লোকজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে।

Advertisement

আরো পড়ুন>> সৌদির মধ্যস্থতায় সুদানের দুই বাহিনীর বৈঠক

এদিকে ওই হামলার পর পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। পুলিশ বলছে, একজন ব্যক্তিই বন্দুক নিয়ে হামলা চালিয়েছে।

ধারণা করা হচ্ছে, নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। ওই হামলায় কমপক্ষে সাতজন আহত হয়েছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট এই বন্দুক হামলাকে ‌‘ভয়াবহ ট্র্যাজেডি’ হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন যে, তারা স্থানীয় কর্তৃপক্ষকে যে কোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!