পরিচালক সুদীপ্ত সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ‘আজ আমাদের যাওয়ার কথা ছিল করিমনগরে, এক জনসভায় যুবক-যুবতীদের ভিড়ে আমাদের ছবিটা নিয়ে কথা হতো। কিন্তু হঠাৎ স্বাস্থ্যের অবনতি হওয়ায় যেতে পারলাম না অত দূর। খুব খুব দুঃখিত আমরা। করিমনগরের মানুষের কাছে ক্ষমাপ্রার্থী। ছবিটা বানিয়েছিলাম আমাদের কন্যাদের রক্ষা করতে। দয়া করে পাশে থাকুন।’
এদিকে ‘দ্য কেরালা স্টোরি’ বক্স অফিসে মাতিয়ে চলেছে। নিষিদ্ধ ঘোষণা কিংবা শো বাতিল করেও রোখা যায়নি এ ছবির দৌড়। বিতর্কের ঝড়ঝাপটার মধ্যেও বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করছে সুদীপ্তর ছবি।
.png)