ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ব্রাজিলে ছয় স্ত্রীকে নিয়ে বসবাস যুবকের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:১৪, ৩ এপ্রিল ২০২৩
ব্রাজিলে ছয় স্ত্রীকে নিয়ে বসবাস যুবকের
সংগ্রহিত

ছয়টি স্ত্রীকে নিয়ে একই ছাদের নিচে বসবাস করেন এক যুবক। কেউ কেউ বিষয়টিকে হাসি ঠাট্টার ছলে নিলেও আসলেই এমনটি ঘটেছে ব্রাজিলে। এমনকি প্রত্যেক স্ত্রীর গর্ভে একটি করে সন্তান চান তিনি। 

রোববার (২৯ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট।   

ব্রাজিলের ওই যুবকের নাম আর্থার ও উরসো। ২৭ বছর বয়সী উরসোর ভাগ্যবান স্ত্রীরা হলেন— লুয়ানা কাজাকি (২৭), এমিলি সউজা (২১), ভালকুইরা সান্তোস (২৪), ওলিন্ডা মারিয়া (৫১), দামিয়ানা (২৩) এবং আমান্দা আলবুকারুক (২৮)।

এদিকে জানা গেছে আর্থারের একটা সময় ৯জন স্ত্রী ছিলেন। কিন্তু এরমধ্যে চারজনকে তিনি ডিভোর্স দিয়েছেন।

আরো পড়ুন>> নারী পরিচালিত রেডিও স্টেশন বন্ধ করলো তালেবান সরকার

তবে একসঙ্গে তো নিজের ছয় স্ত্রীকে গর্ভবতী করতে পারবেন না উরসো। তাই ছয় স্ত্রীর কাছ থেকে সন্তান পেতে সারোগেসি পন্থা বেঁছে নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে উরসো বলেছেন, ‘কোন স্ত্রী আগে গর্ভবতী হবেন সেটি নির্দিষ্ট করে আমার কোনো স্ত্রীকেই কষ্ট দিতে চাই না। এ কারণে আমরা সারোগেসিকে বেঁছে নিয়েছি।

তিনি জানিয়েছেন, এ সারোগেসির পেছনে ৪০ হাজারেরও বেশি ডলার খরচ হবে তার। তবে সারোগেসির মাধ্যমে এর আগে কখনো সন্তান না নেওয়ায় এ বিষয়ে কিছুটা চিন্তিত।

আর্থার উরসার স্ত্রী ছয়জন থাকলেও আইনগতভাবে তার স্ত্রী মাত্র একজনই রয়েছে। কারণ ব্রাজিলে একের অধিক বিয়ে করার বিধান নেই। তবে সরকারি খাতায় স্ত্রী হিসেবে মাত্র একজনের নাম লিখতে পারলেও বাকি পাঁচজনকে চার্চে গিয়ে বিয়ে করেছেন তিনি।

সূত্র: নিউইয়র্ক পোস্ট

ডেইলি-বাংলাদেশ/আরটি
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!