ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ব্রাজিলের ড্র, জয় নিয়ে মাঠ ছাড়ল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৩, ১ এপ্রিল ২০২৩
ব্রাজিলের ড্র, জয় নিয়ে মাঠ ছাড়ল আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

ফুটবলের মাঠে খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না ব্রাজিলের। কাতার বিশ্বকাপ দিয়ে শুরু, সবশেষ মরক্কোর বিপক্ষে হার। একের পর এক লজ্জার হারে চেনা ছন্দ হারিয়েছে সেলেসাওরা। অন্যদিকে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দুর্দান্ত ফুটবল খেলে যাচ্ছে।

এবার সিনিয়র দলের মতো ব্রাজিল যুবাদেরও তিক্ত অভিজ্ঞতার স্বাদ পেতে হলো। আর আলবিসেলেস্তাদের যুবারা বল পায়ে দারুণ জয়ের উদযাপন করেছে।

শুক্রবার (৩১ মার্চ) রাতে পঞ্চম শিরোপা জয়ের লক্ষ্যে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে মাঠে নামে আর্জেন্টিনা। এ ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মেসির উত্তরসূরীরা। 

Advertisement

এদিন ম্যাচের ১৪ মিনিটে ক্লাডিও একেভেরির গোলে প্রথম লিড পায় আর্জেন্টিনা। সেই গোলের ৭ মিনিট পরই ২-০ গোলে এগিয়ে যায় তারা। দলটির পক্ষে দ্বিতীয় গোল করেন সান্তিয়াগো লোপেজ গ্রোবিন।

অবশ্য ৩১ মিনিটে ব্যবধান কমিয়ে আনে ভেনেজুয়েলা। দলটির পক্ষে ডেভিড মার্টিনেজ গোল করেন।  এর পাঁচ মিনিটের মধ্যেই আবারো নিজেদের দ্বিতীয় গোলের দেখা পায় তারা। জুনিয়র কলিনা ব্রাচোর গোলে ২-২ গোলে সমতায় ফেরে ম্যাচ। 

তবে, প্রথমার্ধের শেষ মুহূর্তে আবারও লিড পায় আর্জেন্টিনা। অগাস্টিন ফ্যাবিয়ানের গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনার যুবারা। 

বিরতি থেকে ফিরে আর্জেন্টিনার পক্ষে জয়সূচক গোলটিও আসে ফ্যাবিয়ানের পা থেকেই। ম্যাচের ৬৩ মিনিতে দুর্দান্ত এক গোল করে দলকে ৪-২ গোলে এগিয়ে নেন তিনি। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়া আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দল। 

এর আগে নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খায় ব্রাজিল। ইকুয়েডরের বিপক্ষে ২-২ গোলে ড্র করে ব্রাজিলের যুবারা। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!