ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সুখবর পেলো আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫৩, ৩১ মার্চ ২০২৩
সুখবর পেলো আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

চলতি বছরে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে আয়োজক হওয়ার কথা ছিল ইন্দোনেশিয়ার। সেই অনুযায়ী দেশটি এমন প্রস্তুতিও নিয়েছিল। কিন্তু ইসরাইয়েলকে দেশে প্রবেশ করতে না দেওয়ায় ইন্দোনেশিয়া থেকে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ সরিয়ে নিয়েছে ফুটবলের আর্ন্তজাতিক নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

এর মধ্যে নতুন আয়োজক দেশটির নাম ঘোষণা করেছে তারা। নতুন আয়োজক হিসেবে উঠে এসেছে আর্জেন্টিনার নাম।

জানা গেছে, হঠাৎ করে ফিফা বুধবার ইন্দোনেশিয়া থেকে বিশ্বকাপ সরিয়ে নেওয়ার বিষয়ে বিবৃতি দেওয়ার পর পরই এই বিশ্বকাপ আয়োজনের জন্য আনুষ্ঠানিক আগ্রহ প্রকাশ করে আর্জেন্টিনা। একমাত্র দেশ হিসেবে তারাই এটা আয়োজনের জন্য ফিফাকে প্রস্তাব দেয়। জানা গেছে দুই-একদিনের মধ্যে আর্জেন্টিনাকে আয়োজক ঘোষণা করে বিবৃতি দিবে ফিফা ব্যুরো।

Advertisement

এর আগেই মূলতা ঝামেলা হয়েছে ইসরায়েল ফুটবল দল নিয়ে। ইন্দোনেশিয়ার বিখ্যাত বালি প্রদেশ ইসরায়েল অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে আতিথিয়েতা দিতে অনাগ্রহ দেখায়। এরপর ফিফা সভাপতি আলোচনায় বসেন ইন্দোনেশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএসএসআই) সভাপতি এরিক থোহির সঙ্গে। আলোচনা শেষেই ইন্দোনেশিয়া থেকে বিশ্বকাপ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত বিবৃতি দিয়ে জানায় ফিফা।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফানতিনো বর্তমানে দক্ষিণ আমেরিকায় আছেন কনমেবলের কংগ্রেসে অংশ নিতে। তিনি আর্জেন্টিনাকে ২০২৩ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব দেয়ার মনন্থিরও করে ফেলেছেন। তেমন কিছুই তার বক্তব্য থেকে বোঝা গেল। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!