খেলোয়াড়দের দলবদল থেকে শুরু করে ক্লাবের অন্যান্য নানা বিষয়ে নতুন কিছু নিয়ম চালু করে ফিফা। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এমনর নিয়মে ক্লাবের ৪ কোটি ইউরো ( বাংলাদেশি মুদ্রায় ৪৬৫ কোটি টাকা) ক্ষতি হয়েছে দাবি করে ইউক্রেনের ক্লাব শাখতার দেনেৎস্ক।
বৃহস্পতিবার (২৯ মার্চ) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইউক্রেনীয় ক্লাবটি। সেখানে শাখতার জানায়, ফিফার ওই পদক্ষেপের কারণে খেলোয়াড়দের দলবদল থেকে তারা আয় হারিয়েছে এবং ‘অনেক আন্তর্জাতিক খেলোয়াড়’ ফ্রি ট্রান্সফারে ক্লাব ছেড়ে যাওয়ায় তাদের প্রায় ৪ কোটি ইউরো ক্ষতি হয়েছে।
.png)
শাখতারের সিইও সের্গেই পালকিন বলেছেন, ফিফার নেওয়া সিদ্ধান্ত বাতিল চান তারা। অন্যদিকে, এই বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করলে বার্তা সংস্থা রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি ফিফা।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক খেলোয়াড় ও কোচদের কাজের ক্ষেত্রে ফিফার নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে। এতে বিশ্বফুটবলের নিয়ন্ত্রক সংস্থার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নে একটি অভিযোগ এনেছে শাখতার।