ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ফিফার থেকে আরো বেশি ক্ষতিপূরণ পাবে ক্লাবগুলো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৩০, ২৮ মার্চ ২০২৩
ফিফার থেকে আরো বেশি ক্ষতিপূরণ পাবে ক্লাবগুলো
ফাইল ছবি

ফিফা ফুটবল বিশ্বকাপ খেলার জন্য খেলোয়াড়দের ক্লাব থেকে বেশ লম্বা সময়ের জন্য ছুটি নিতে হয়। এ জন্য সংশ্লিষ্ট ক্লাবগুলোকে ফিফা আগে যে ক্ষতিপূরণ দিতো, আগামী ২০২৬ ও ২০৩০’র পরবর্তী দুই টুর্নামেন্টে তা প্রায় ৭০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।

এই দুই আসরের জন্য প্রতিটি ক্লাবকে ৩৫৫ মিলিয়ন মার্কিন ডলার দেয়া হবে বলে নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) ও ইউরোপীয়ান ক্লাব অ্যাসোসিয়েশন (ইসিএ)। 

আন্তর্জাতিক ম্যাচ খেলতে গিয়ে কোনো খেলোয়াড় যদি ইনজুরিতে পড়ে তবে তার জন্য ক্লাবগুলোকে রক্ষা করার দায়িত্ব ক্লাব বেনিফিট প্রোগামের। এই প্রোগ্রামের আওতায় জাতীয় দল থেকে যে ক্ষতিপূরণ পাওয়া যায় সেগুলোর সিংহভাগ শেয়ার ক্লাবের রাজস্বখাতে জমা হয়। 

Advertisement

এর আগে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে এই খাতে প্রতিটি ক্লাবকে ২০৯ মিলিয়ন মার্কিন ডলার করে দেওয়া হয়েছিল। সোমবার হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত ইসিএ জেনারেল অ্যাসেম্বলিতে নতুন করে এ সংক্রান্ত এমওইউ স্বাক্ষর হয়েছে।

এ সম্পর্কে ইসিএ চেয়ারম্যান নাসের আল-খেলাইফি বলেছেন, ‘এই ধরনের যুগান্তকারী একটি চুক্তিতে স্বাক্ষর করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। এই ধরনের এমওইউ বিশ্বব্যাপী ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ক্লাবগুলোর অবদানকে স্বীকৃতি প্রদান করবে। একই সঙ্গে একটি বিষয় নিশ্চিত হবে, বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণে ক্লাবগুলোর যেন যথাযথ ভূমিকা বজায় থাকে।’

এর আগে এ মাসের শুরুতে ফিফা ঘোষণা দিয়েছে, ২০২৫ সালের জুন থেকে প্রতি চার বছর অন্তর ৩২ দল নিয়ে ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এতদিন সাত দল নিয়ে প্রতি বছর এই টুর্নামেন্ট আয়োজিত হয়ে আসছিল। 

একই সঙ্গে ফিফা নতুন কাঠামোয় আন্তর্জাতিক ক্যালেন্ডারও ঘোষণা করেছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, এরই মধ্যে এই ক্যালেন্ডার ইসিএ কর্তৃক অনুমোদিত হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!