নারী বিশ্বকাপের পুরস্কার মূল্য বাড়ালো ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। বর্তমান পুরস্কার মূল্য থেকে ৩০০ শতাংশ বৃদ্ধি করে মোট পুরস্কার মূল্য বেড়ে দাঁড়িয়েছে ১৫০ মিলিয়ন ডলারে। যা বাংলাদেশি মুদ্রায় হয় ১৬০৬ কোটি ৭০ লাখ ৪০ হাজার টাকা।
বৃহস্পতিবার (১৬ মার্চ) রুয়ান্ডার কিগালিতে ফিফার গভর্নিং কাউন্সিলের বৈঠকে নারী বিশ্বকাপের মোট পুরস্কারমূল্য বাড়ানোর সিদ্ধান্ত হয়।
.png)
১৯৯১ সাল থেকে শুরু হয় নারীদের নিয়ে বিশ্বকাপ ফুটবল আয়োজন করছে ফিফা। প্রথমবার অংশগ্রহণ করেছিল ১২টি দেশ। ১৯৯৯ সালে দলের সংখ্যা বেড়ে হয় ১৬টি। ২০১৫ সালে দলের সংখ্যা আরো বাড়িয়ে সেটি দাঁড়ায় ২৪টিতে। চলতি বছরে নারী বিশ্বকাপ খেলবে ৩২টি দেশ।
এবারের বিশ্বকাপ যৌথভাবে আয়োজিত হবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে। এই বিশ্বকাপ থেকেই বাড়ছে পুরস্কারমূল্য।
এদিকে ফিফার গভর্নিং কাউন্সিলের বৈঠকে সভাপতি জিয়ানি ইনফান্তিনো আশ্বাস দিয়েছেন ২০২৬ সালে ছেলেদের বিশ্বকাপের সমান পুরস্কারমূল্য পাবে ২০২৭ সালের নারী বিশ্বকাপের খেলোয়াড়রা।
উল্লেখ্য, গেল কাতার বিশ্বকাপে মোট পুরস্কারমূল্য ছিল ৪৪০ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৬৩৫ কোটি।