স্থানীয় সময় শনিবার (১ এপ্রিল) স্যান ফার্নান্দো ভ্যালির ওয়েস্ট হিল কমিউনিটিতে গোলাগুলির খবর পাওয়া যায় বলে জানিয়েছেন লস অ্যাঞ্জেলস পুলিশ অফিসার জে সাভেজ।
লস অ্যাঞ্জেলস ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র মার্গারেট স্টেওয়ার্ট জানিয়েছেন, ঘটনাস্থলেই ৪৫ বছর বয়সী একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ৩৫ বছর বয়সী দুই নারী এবং ৪৫ বছর বয়সী এক ব্যক্তিতে হাসপাতালে ভর্তি করা হয়।
.png)
আরো পড়ুন>> চীনে যাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ
পুলিশের ধারণা, মাদক সংক্রান্ত ঝামেলা নিয়ে গাড়ি পার্কিংয়ের স্থানে অন্তত দুইজন ব্যক্তি একে-অপরের দিকে গুলি ছোড়েন।
লস অ্যাঞ্জেলস পুলিশ ডিপার্টমেন্টের প্রধান অ্যালান হ্যামিলটন শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘এ দ্বন্দ্বের সূত্রপাত ঘটে মাদকের একটি চালান নিয়ে। এ সময় একাধিক অভিযুক্ত একে-অপরকে লক্ষ্য করে গুলি ছোড়ে।’এ ঘটনায় ব্যবহৃত দুটি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
পুলিশ জানিয়েছে, গোলাগুলিতে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত অন্তত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া আহত অবস্থায় যারা হাসপাতালে ভর্তি আছেন সুস্থ হলে তাদের কেউ জিজ্ঞাসাবাদ করা হবে। এর মাধ্যমে খুঁজে বের করার চেষ্টা করা হবে মাদক চালান ও গোলাগুলির ঘটনার সঙ্গে তারা সম্পৃক্ত কিনা।
সূত্র: এনবিসি নিউজ