পবিত্র রমজান মাসে ইহুদিবাদী ইসরায়েল বাহিনী আল-আকসা মসজিদে ফিলিস্তিনি মুসল্লিদের প্রবেশে বাধা দেওয়াসহ বিভিন্ন হামলা চালিয়েছে। এছাড়াও আরো অনেক হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটায়।
ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় মোহাম্মাদ আল-ওসাইবি নামে এ ফিলিস্তিনি তরুণ আল-আকসা মসজিদের গেটের কাছে নিহত হন।
.png)
আরো পড়ুন>> সর্বোচ্চ মূল্যস্ফীতিতে নতুন রেকর্ড গড়েছে পাকিস্তান
প্রত্যক্ষদর্শীদের বণর্নানুযায়ী, আল-আকসা মসজিদের ভেতর থেকে গুলির শব্দ স্পষ্টভাবে শোনা গেছে। একজন ফিলিস্তিনি তরুণীকে আল-আকসা মসজিদে ইহুদিবাদী সেনারা প্রবেশে বাধা দিলে ওই তরুণ তার প্রতিবাদ করেন। এ জন্য ইহুদিবাদী সেনারা ২৬ বছর বয়সি আল-ওসাইবিকে গুলি করে হত্যা করে।
ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করার পর ইহুদিবাদীরা দরজা বন্ধ করে দেন এবং মসজিদ চত্বরে প্রবেশ করার ওপর নিষেধাজ্ঞা জারি করেন। এ সময় ইসরায়েল নিরাপত্তা বাহিনী সেখানে বিপুলসংখ্যক সেনা মোতায়েন করে।
সূত্র: সিএনএন