ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসরায়েলে বন্দুক কেড়ে নেওয়া সন্দেহভাজন ব্যক্তিকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:২৯, ১ এপ্রিল ২০২৩
ইসরায়েলে বন্দুক কেড়ে নেওয়া সন্দেহভাজন ব্যক্তিকে হত্যা
ফাইল ছবি

জেরুজালেমের ওল্ড সিটিতে একজন পুলিশ কর্মকর্তার কাছ থেকে বন্দুক কেড়ে নেওয়া সন্দেহভাজন ব্যক্তিকে হত্যা করেছে ইসরায়েলি পুলিশ। ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের পবিত্র নগরী পূর্ব জেরুজালেমের মসজিদ প্রাঙ্গনের প্রবেশ পয়েন্ট চেইন গেটের কাছে এ ঘটনা ঘটে।

পুলিশের এক বিবৃতিতে বিস্তারিত কিছু উল্লেখ না করে বলা হয়, ‘সন্দেহভাজন ব্যক্তিকে ঘটনাস্থলেই হত্যা করা হয় এবং এ সময় সেখানে আমাদের বাহিনীর কেউ হতাহত হয়নি।’

পথচারীরা জানান, তারা গুলির শব্দ শুনেছেন এবং এএফপি’র এক ফটোগ্রাফার স্থানীয় সময় মধ্যরাতের পর (গ্রিনিচ মান সময় শুক্রবার ২২০০ টা) ওল্ড সিটিতে অনেক ইসরায়েলি নিরাপত্তাবাহিনীকে মোতায়েন অবস্থায় থাকতে দেখা গেছে।

Advertisement

আরো পড়ুন>> বই লিখে বিশ্বরেকর্ড গড়ল ৪ বছর বয়সী সাঈদ

শান্তিপূর্ণভাবে জুমার নামাজ আদায় করার জন্য রমজানের দ্বিতীয় শুক্রবার জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গনে হাজার হাজার ফিলিস্তিনি নাগরিক জড়ো হওয়ার পর এ ঘটনা ঘটে।

ইসরায়েলি পুলিশ সূত্রে জানা যায়, ইসলামের তৃতীয় পবিত্র স্থানটিতে প্রার্থনা করার জন্য লক্ষাধিক মুসলিম একত্রিত হয়েছিল। ইহুদিদের কাছেও এটি একটি পবিত্র স্থান। তারা এটিকে টেম্পল মাউন্ট বলে থাকে।

রমজান উপলক্ষে পুরো শহরে দুই হাজারেরও বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা যায়। তবে পবিত্র রোজার মাস শুরু হওয়ার পর থেকে তুলনামূলকভাবে গত ১০ দিন সহিংসতার ক্ষেত্রে আংশিক শিথিলতা লক্ষ্য করা গেছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!