ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

চীনে যাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪৮, ২ এপ্রিল ২০২৩
চীনে যাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ
ফ্রান্সের প্রেসিডেন্ট ও চীনের প্রেসিডেন্ট

চলতি মাসেই চীনে সফর করবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ। ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠক ৫-৬ এপ্রিল এ সফর করবেন তিনি। জানা যায় রাশিয়া-ইউক্রেন ইস্যুতে ইউরোপের নেতৃত্ব দিচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ

আন্তর্জাতিক পর্যায়ে ফ্রান্সের অবস্থান সমুন্নত রাখতে এবং দেশব্যাপী পেনশন সংক্রান্ত আইনের বিরুদ্ধে চলমান বিক্ষোভ বন্ধের উপায় খোঁজ করতে চীন সফরে যাচ্ছেন তিনি। 

আরো পড়ুন>> ভারতে দুই তরুণীকে নিয়ে বিপজ্জনক বাইক স্টান্ট

Advertisement

উল্লেখ্য, গত মাসের শুরুর দিকে সংসদে বিতর্কিত পেনশন আইন পাস করার সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয় ফ্রান্সের নাগরিকরা। দেশব্যাপী এই সংঘর্ষ ও সহিংসতা ভয়াবহ আন্দোলনের সূত্রপাত ঘটায়। তবে এ সবকিছুকে পেছনে রেখেই আন্তর্জাতিক কূটনৈতিক কর্মসূচি অব্যাহত রাখার চেষ্টা করছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ। 

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!