ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভারতে দুই তরুণীকে নিয়ে বিপজ্জনক বাইক স্টান্ট

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:১৪, ২ এপ্রিল ২০২৩
ভারতে দুই তরুণীকে নিয়ে বিপজ্জনক বাইক স্টান্ট
সংগ্রহিত

সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই মেয়েকে বসিয়ে বাইক স্টান্টের বিপজ্জনক ভিডিও ভাইরাল হয়েছে। ১৩ সেকেন্ডের ওই ভিডিও দেখে চমকে উঠেছেন অনেকেই। গা শিউরে ওঠার মতো কাজ করেছেন ওই তিন তরুণ-তরুণী। ভিডিও ভাইরাল হওয়া পর তিনজনকেই গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।

সম্প্রতি বাইক স্টান্টের বিপজ্জনক একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে। ১৩ সেকেন্ডের ওই ভিডিওতে রাস্তার মধ্যেই বিপজ্জনক স্টান্ট করতে দেখা যাচ্ছে এক যুবককে। ওই যুবকের সঙ্গে বাইকে বসে রয়েছেন আরো দুই তরুণী। একজন যুবকের সামনে বসা। অপরজন বাইকের পিছনে। ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাইয়ে।

ভিডিওতে দেখা গেছে, দুই তরুণী জড়িয়ে ধরে রয়েছেন বাইকচালক যুবককে। ওই যুবক বাইক চালাতে চালাতে সামনের চাকা মাটি থেকে উপরে তুলে দিলেন। সেই অবস্থাতেই দুই তরুণীকে বাইকে বসিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন।

Advertisement

আরো পড়ুন>> ইসরায়েল বাহিনীর গুলিতে ফিলিস্তিনি তরুণ নিহত

মুম্বাই পুলিশ নিজেদের টুইটার হ্যান্ডল থেকে এই ভিডিও শেয়ার করে জানিয়েছে এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি অভিযুক্তদের পরিচয় জানাতে অনুরোধ করেছে নেটিজেনদের।

পুলিশ লিখেছে, বিকেসি থানায় একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের পরিচয় জানতে তদন্ত শুরু হয়েছে। এই ভিডিওতে দেখতে পাওয়া অভিযুক্তদের ব্যাপারে কারো কাছে তথ্য থাকলে আমাদের সরাসরি জানান।

পরের এক টুইটে মুম্বাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই তরুণী ও যুবকসহ মোট তিন জনকেই গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ এবং ঐ বাইকটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!