স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যে যুবকের উপর সিংহী দু’টি হামলা চালিয়েছে, তার নাম জাহিদ খিজার। তিনি বাঘ এবং সিংহী পোষেন। এই প্রাণীগুলির সঙ্গে খেলা করার একাধিক ভিডিও সমাজমাধ্যমে শেয়ারও করেন জাহিদ।
তার দাবি, সম্প্রতি এক দিন সন্ধ্যায় তার পোষ্য দু’টি সিংহীকে বাড়ির খোলা জায়গায় ছেড়ে দিয়েছিলেন। আচমকাই প্রাণী দু’টি হিংসাত্মক হয়ে ওঠে। ঝাঁপিয়ে পড়ে জাহিদের উপর।
.png)
আরো পড়ুন>> যুদ্ধ বিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলো রাশিয়া
সিংহী দু’টির কবল থেকে নিজেকে বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করতেই পড়ে যান জাহিদ। তার পিছু ধাওয়া করে সিংহী দু’টি। জাহিদ পড়ে যেতেই তার উপর হামলা চালানোর চেষ্টা করে। তখন জাহিদকে বাঁচাতে এক জনকে এগিয়ে আসতে দেখা যায়। সিংহী দু’টিকে তাড়ানোর চেষ্টা করেন তিনি। তারপরই ভিডিওটি শেষ হয়ে যায়।
জাহিদের এই ভিডিও প্রকাশ্যে আসতে নেটাগরিকরা ক্ষোভ উগরে দিয়েছেন। বন্যপ্রাণীদের বাড়িতে আটকে রাখার অনুমতি কী ভাবে পেলেন জাহিদ, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।
সূত্র: আনন্দবাজার