ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ সোশ্যাল মিডিয়ায় ]

বাঘ-বিড়াল এক কুয়াতে হাবুডুবু, ভিডিও ছড়িয়েছে সামাজিক মাধ্যমে

সোশ্যাল মিডিয়া ডেস্ক
প্রকাশিত: ১৬:০৮, ১৬ ফেব্রুয়ারি ২০২৩
বাঘ-বিড়াল এক কুয়াতে হাবুডুবু, ভিডিও ছড়িয়েছে সামাজিক মাধ্যমে
ফাইল ছবি

বাঘ-মহিষ এক ঘাটে জল খাওয়ার কথা স্লোকে হলেও শোনা যায়। কিন্তু বাঘ আর বিড়াল? তা-ও আবার এক কুয়াতে? সম্প্রতি তেমন দৃশ্যই দেখা গেছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল।

ভারতের মহারাষ্ট্রের একটি কুয়াতে পড়ে গিয়েছিল চিতাবাঘ এবং বিড়াল। কুয়ার পানিতে দুই পশু হাবুডুবু খাচ্ছিল। দীর্ঘক্ষণ বদ্ধ জলে তাদের বাঁচার লড়াই চলে। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

সংবাদ সংস্থা এএনআই ভিডিওটি প্রকাশ করেছে। তাতে দেখা গেছে, একটি চিতাবাঘ এবং একটি বিড়াল কুয়াতে পড়ে যায়। কোনো রকমে ওই পানিতে সাঁতার কেটে ভেসে থাকছে তারা। পানি থেকে উপরে ওঠার জন্য আপ্রাণ চেষ্টাও করছে। কিন্তু উঁচু কুয়ার নাগাল পাচ্ছে না দু’জনের কেউ।

Advertisement

ভিডিওতে দেখা যায়, কুয়ার এক ধারে বাঘটি কোনো রকমে ভেসে আছে। বিপাকে পড়ে ক্রমাগত গর্জন করছে সে। দুটি কাঠের পাটাতন আঁকড়ে ধরে সাঁতার কাটছিল বাঘটি। অন্যদিকে, বিড়ালটি তার ছোট্ট শরীর নিয়ে কুয়ার এক ধার থেকে অন্য ধারে দিশাহারাভাবে সাঁতার কেটে বেড়াচ্ছিল। উপরে ওঠার জন্য এক সময় চিতাবাঘের পিঠে ওঠার চেষ্টাও করে বিড়াল।

ভাইরাল এই ভিডিওটির সত্যতা যাচাই করেনি ডেইলি বাংলাদেশ। সংবাদমাধ্যমটির প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বনকর্মীরা একটি খাঁচা দড়িতে ঝুলিয়ে ধীরে ধীরে নীচের দিকে নামাচ্ছেন। তার মাধ্যমেই চিতাবাঘ এবং বিড়ালটিকে কুয়া থেকে তোলা হয়েছে।

মঙ্গলবার সকালে বিড়াল এবং বাঘটিকে কুয়া থেকে উদ্ধার করেছে বন দফতর। দুটি পশুই সুস্থ রয়েছে বলে জানিয়েছে তারা।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!