ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

৭ বছরের শিশুকে কামড়ে হত্যা করল কুকুর!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৩, ১৯ ফেব্রুয়ারি ২০২৩
৭ বছরের শিশুকে কামড়ে হত্যা করল কুকুর!
ছবি: প্রতীকী

রাস্তার কুকুরের কামড়ে আহত হয়ে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নিজ বাড়ির সামনেই ঘটেছে মর্মান্তিক এই ঘটনা।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুরের বিলাসপুর গ্রামে ঘটনাটি ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে

স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, সন্ধ্যাবেলা বাড়ির কাছে একটি মাঠে খেলা করছিল কানহা নামের ওই ছেলে শিশুটি। সে সময় তাকে হামলা করে কয়েকটি কুকুর। সে সাহায্য চেয়ে চিৎকার করতে শুরু করে। শুনে গ্রামবাসীরা যখন ঘটনাস্থলে পৌঁছায়, ততক্ষণে তার মৃত্যু হয়েছে।

Advertisement

আরো পড়ুন>> অলৌকিকভাবে বেঁচে যাওয়া সেই শিশুকে দত্তক নিল যে দম্পতি

স্থানীয়রা জানিয়েছেন, কুকুরগুলিকে তাড়িয়ে ছেলেটির দেহ উদ্ধার করা হয়। এরপর বাড়িতে নিয়ে যাওয়া হয় দেহ।

ছেলের এই পরিণতি দেখে ভেঙে পড়েছেন বাবা বিকাশ এবং পরিবারের অন্য সদস্যেরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, রাস্তার কুকুরের উৎপাত অনেক দিন ধরেই বেড়েছে। স্থানীয় প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি। বেশ কয়েকটি কুকুর আহত হয়েছে। সে কথা প্রশাসনকে জানালেও তাদের পক্ষ থেকে কুকুরগুলির চিকিৎসার জন্য কোনও পদক্ষেপ নেয়া হয়নি।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!