অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্য আরিফুল ইসলাম বলেন, ক্ষুধার্ত বাজপাখিটি খাবার নিয়ে একটি কুকুরে সঙ্গে ধস্তাধস্তি করছিলো। এতে পাখিটা কিছুটা আহত হয়। পরে খবর পেয়ে আমরা উদ্ধার করে নিয়ে আসি। ধারণা করা হচ্ছে ক্ষুধায় খাবারের সন্ধানে পাখিটি নিচে নেমে এসে কুকুরের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে।
তিনি জানান, প্রাথমিক চিকিৎসা শেষে পাখিটি বনে অবমুক্ত করা হবে। তবে পাখিটি কোনো প্রজাতির তা জানাতে পারেননি।
.png)
মহিপুর বন বিভাগের রেঞ্চ কর্মকর্তা আবুল কালাম জানান, ঘটনাস্থলে বিট অফিসারকে পাঠানো হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।