ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

রাশিয়ার সামরিক স্থাপনায় আগুন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৭, ২ মে ২০২২
রাশিয়ার সামরিক স্থাপনায় আগুন
ছবি: সংগৃহীত

ইউক্রেন সীমান্তবর্তী দক্ষিণ বেলগোরদ অঞ্চলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি স্থাপনায় আগুন লেগেছে। রোববার বেলগোরদ অঞ্চলের গভর্নর এই তথ্য জানান।  

টেলিগ্রামে এক পোস্টে গভর্নর জানান, তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি। সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা গেছে, মাটির ওপরে ধোঁয়ার একটি বড় ফানেল উঠছে।

আরো পড়ুন: গিনিতে ৩ বছর পর ক্ষমতা ছাড়ার ঘোষণা সামরিক শাসকের

এদিকে রাশিয়ার সশস্ত্র বাহিনী দাবি করেছে,  ইউক্রেনের ১৭ টি সামরিক স্থাপনায় উচ্চ নির্ভুল ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। এতে ইউক্রেনের ২০০ এর বেশি সেনা নিহত হয়েছে। শনিবার এই হামলা চালানো হয়। 

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৬৭ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: আগুন রাশিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!