ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ শিক্ষা ]

ঢাবির বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিসে আগুন

ঢাবি প্রতিনিধি 
প্রকাশিত: ১৩:৪৯, ২৮ এপ্রিল ২০২২
ঢাবির বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিসে আগুন
ডিন অফিসের কাগজপত্র পুড়ে গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল সোয়া ৮টায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।

তিনি বলেন, ডিন অফিসের কাগজপত্র পুড়ে গেছে। বড় ধরনের ক্ষতি হওয়ার আগেই দমকল বাহিনী আগুন নেভাতে সক্ষম হয়।

পরে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কমিটি গঠন করার কথা বলেছেন।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!