ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

নোয়াখালীতে মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৩, ২৮ এপ্রিল ২০২২
নোয়াখালীতে মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের ইসলাম মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নোয়াখালীর সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন মজুমদার।

তিনি জানান, লক্ষ্মীপুর, সোনাইমুড়ী, সেনবাগ, মাইজদী, চৌমুহনীসহ ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট এখনো কাজ করছে। পানি সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!