ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

তালেবান সরকারের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনের ঘোষণা জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৫৭, ১৭ মার্চ ২০২২
তালেবান সরকারের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনের ঘোষণা জাতিসংঘের
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনের ঘোষণা দিয়েছে জাতিসংঘ।

বৃহস্পতিবার (১৭ মার্চ) জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে অনুষ্ঠিত এক ভোটাভুটিতে এই সম্পর্ক স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়।

পাস হওয়া এই রেজোলিউশনে কোথাও তালেবান শব্দটি উল্লেখ করা হয়নি, তবে আফগানিস্তানে ‘শান্তি’ ফিরিয়ে আনতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জাতিসংঘ ধারণা করছে।

আরো পড়ুন>> তরুণীকে ৮০০ বারের বেশি কামড়, মুখ-চেহারা খুবলে খেল হিংস্র দুই কুকুর

গুরুত্বপূর্ণ এই ভোটে মোট ১৪টি দেশ আফগানিস্তানের বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপনের পক্ষে ভোট দিয়েছে। তবে রাশিয়া এই বিষয়ে ভোট প্রদান থেকে বিরত ছিল।

রেজোলিউশনটিতে আফগান সরকারের সঙ্গে বিভিন্নমুখী সহযোগীতা বৃদ্ধি,  মানবিক সহায়তা, নারী-শিশুদের অধিকার নিশ্চিত করা ইত্যাদি বিষয়ে জোর দেয়া হয়েছে।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!