ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ইউক্রেনে হামলার নিন্দায় জাতিসংঘে প্রস্তাব পাস

ভোট দেয়নি ইরানসহ ৩৫ দেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০৪, ৩ মার্চ ২০২২
ইউক্রেনে হামলার নিন্দায় জাতিসংঘে প্রস্তাব পাস
ছবি: সংগৃহীত

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। প্রস্তাবে রাশিয়াকে অবিলম্বে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।

বুধবার পরিষদের জরুরি অধিবেশনে পাস হওয়া এই প্রস্তাবে ভোটদানে বিরত ছিল ইরান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ব্রাজিল, আলজেরিয়া, বলিভিয়া, চীন, কিউবা, ইরাক, কাজাখস্তানসহ ৩৫টি দেশ।

আরো পড়ুন: প্রেসিডেন্ট থাকলে ইউক্রেন যুদ্ধে অনেক টাকা ইনকাম করতাম: ট্রাম্প

১৯৩ সদস্য দেশের পরিষদে ওই প্রস্তাবের পক্ষের সমর্থন দিয়েছে ১৪১ দেশ। আর বিপক্ষে ভোট পড়েছে রাশিয়াসহ ৫ দেশের। বাকি দেশগুলো হলো- বেলারুশ, ইরিত্রিয়া, উত্তর কোরিয়া ও সিরিয়া।

সংখ্যাগরিষ্ঠ ভোটে পাস হওয়া এই প্রস্তাবকে 'ঐতিহাসিক' বলেছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড।

রাশিয়ার ভেটোতে নিরাপত্তা পরিষদে নিন্দা প্রস্তাব ঠেকে যাওয়ার প্রেক্ষাপটে মঙ্গলবার ইউক্রেন পরিস্থিতি নিয়ে জরুরি অধিবেশনে বসে সাধারণ পরিষদ। ১৯৯৭ সালের পর সাধারণ পরিষদের প্রথম জরুরি অধিবেশনে দুদিনের বিতর্ক পর্বের পর বুধবার নিন্দা প্রস্তাব নিয়ে ভোটাভুটি হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: ইউক্রেন
লিংক সফলভাবে কপি হয়েছে!