ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

৫ লক্ষাধিক ইউক্রেনবাসী দেশ ছেড়েছেন: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:২১, ২৮ ফেব্রুয়ারি ২০২২
৫ লক্ষাধিক ইউক্রেনবাসী দেশ ছেড়েছেন: জাতিসংঘ
ছবি: সংগৃহীত

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর দাবি করেছেন যে, রাশিয়ার আগ্রাসন ও সামরিক অভিযানের মুখে ইউক্রেন থেকে ৫ লাখেরও বেশি মানুষ প্রতিবেশী দেশগুলোতে পাড়ি দিয়েছেন বলে জানিয়েছে ।

এক টুইটে জাতিসংঘের অঙ্গসংস্থাটি জানিয়েছে, ‘পালিয়ে যাওয়া এইসব মানুষদেরকে প্রয়োজনমত সাহায্য-সহযোগিতা করার জন্য স্থানীয় কর্তৃপক্ষ এবং অংশীদারদের সঙ্গে মিলে ইউএনএইচসিআর কাজ করে যাচ্ছে।’

এদিকে রুশ-ইউক্রেন চলমান উত্তেজনা নিরসনে আলোচনা শুরু করেছে দুইদেশ। ইউক্রেনের স্থানীয় সময় দুপুর ১টায় এ আলোচনা শুরু হয়।

সোমবার দুই দেশের প্রতিনিধিরা বেলারুশের সীমান্তে আলোচনা করতে পৌছান। এখন পর্যন্ত আলোচনা চলছে। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক আলোচনার বিষয়টি নিশ্চিত করেন। 

গত বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু হয়। এক দিন পরই রাজধানী কিয়েভের উত্তরাঞ্চলে ঢোকে রুশ সেনারা।

ডেইলি-বাংলাদেশ/UAE
লিংক সফলভাবে কপি হয়েছে!