[ আন্তর্জাতিক ]
১০ তলা থেকে সন্তানকে শাড়িতে বেঁধে ঝোলালেন মা!
ছবি: সংগৃহীত
নিচের বারান্দায় পড়ে যাওয়া কাপড় তুলতে নিজের সন্তানকে শাড়ি দিয়ে বেঁধে ১০তলা থেকে ৯ তলায় ঝুলিয়েছেন এক নারী। একটু পরেই আবার শিশুটিকে ওপরে টেনে তোলা হয়। আর সেই ঘটনা ভিডিও করেছেন বিপরীত দিকের ফ্ল্যাটে থাকা কেউ একজন।
সম্প্রতি আলোচিত এ ঘটনা ঘটেছে ভারতের ফরিদাবাদে। ঘটনাটির ভাইরাল হওয়া সেই ভিডিও যে কারও মনে ভয় ধরিয়ে দিতে পারে।
আরো পড়ুন>> কিমের সঙ্গে এখনো সুসম্পর্ক ট্রাম্পের
জানা গিছে, ওই নারী সেক্টর ৮২ এর ফ্লোরিডা সোসাইটির একটি ভবনের ১০ তলায় থাকেন। তার কোনো একটি কাপড় ৯ তলায় পড়ে গিয়েছিল। আর সেই সময় ৯ তলার ওই ফ্ল্যাটে তালা দেওয়া ছিল। তাই কাপড় তুলতে নারী নিজের ছেলেকে শাড়ি দিয়ে বেঁধে নিচে ঝুলিয়ে দেন।
ওই সোসাইটির বাসিন্দা পরভিন সারস্বত জানান, ঘটনাটি ঘটেছে ৬ বা ৭ ফেব্রুয়ারি। তিনি কাপড়টি নেয়ার জন্য কারও সঙ্গে কোনও যোগাযোগ করেননি এবং নিজেই ওই সিদ্ধান্ত নিয়েছেন। তার সেই সিদ্ধান্ত ভয়ঙ্কর হতে পারত।
এই ঘটনায় ওই নারীকে নোটিশ দেওয়া হয়েছে সোসাইটির পক্ষ থেকে। ওই নারী তার এমন কাজের জন্য ভুল স্বীকার করেছেন।
ভিডিওটি দেখুন:
সূত্র: ইন্ডিয়া টাইমস
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!