ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

মেক্সিকোতে সন্ত্রাসীদের সংঘাত, নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৮, ৬ ফেব্রুয়ারি ২০২২
মেক্সিকোতে সন্ত্রাসীদের সংঘাত, নিহত ১৬
ছবি: সংগৃহীত

মেক্সিকোর জাকাতিকাস রাজ্যে দুই দল সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৬ জন নিহত হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সহিংসতা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। স্থানীয় সময় শনিবার এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

রাজ্যের প্রসিকিউটর ফ্রান্সিসকো মুরিলো বলেছেন, ফ্রেসনিলো পৌরসভার রাস্তায় কম্বলে মোড়ানো ১০টি লাশ পাওয়া গেছে। অপরদিকে পার্শ্ববর্তী প্যানফিলো নাটেরার একটি গুদামের ভেতর থেকে বাকি ৬জনের লাশ উদ্ধার করা হয়েছে।

আরো পড়ুন: অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানে ইউক্রেন দল আসতেই ঘুমিয়ে পড়লেন পুতিন!

মেক্সিকোতে সন্ত্রাসী সংগঠনগুলোর মধ্যে সংঘাতে প্রায়ই প্রাণহানি ঘটছে। গত মাসে জাকাতিকাসের রাজধানীর একটি ঐতিহাসিক কেন্দ্রে একটি গাড়ির ভেতর থেকে বেওয়ারিশ ১০ জনের লাশ উদ্ধার করা হয়। স্থানীয় সরকারি অফিসের খুব কাছের একটি স্থানে এই ঘটনা ঘটে।

গত বছর মেক্সিকোতে এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা বেড়েছে। সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, জাকাতিকাস রাজ্যে ২০২১ সালে ১০৫০ টি হত্যাকাণ্ডের ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এই সংখ্যা আগের বছরের তুলনায় প্রায় ২০০ বেশি৷

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!